ছবি : আপন দেশ
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ে যাওয়ার পথে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী মেইল বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী শেফা মনির (৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের অবস্থান ও গাঠের গুল ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ জানান এলাকাবাসী।
নিহত শেফা মনি ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের মো. ইস্তামুলের কন্যা ও ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মা রিক্তা বানুর সঙ্গে বের হয় শেফা মনি। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের সময় দিনাজপুর থেকে ছুটে আসা বগুড়াগামী দ্রুতগতির একটি মেইল বাস শেফা মনিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শেফা মনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষোভ ও উত্তেজনার মধ্যে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের অবস্থান ও গাঠের গুল ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ জানান এলাকাবাসী। এতে সড়কের দুইপাশের্^ শতশত নানান যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।
এলাকাবাসী আব্বাস আলী ও শহিদুল ইসলাম বলেন, ফুলবাড়ী শহরে সচরাচর ছোটবড় নানান দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। আমাদের দাবি ফুলবাড়ী শহরে বাসের সর্বোচ্চ গতি ২০ রাখতে হবে অথবা বিকল্প হিসেবে বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এর ফলে শহরে হতাহতের সংখ্যা কমে আসবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































