Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন রেলঘুমটি এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হলেন- ইসাহাক উদ্দিন (৭০)। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া আড়া গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। তিনি সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলামের বড় ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রেলঘুমটি সংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ইসাহাক উদ্দিনের মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার শওকত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পাওয়ার পরপরই পার্বতীপুর জিআরপি থানার পুলিশকে জানানো হয়েছে। জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch