Apan Desh | আপন দেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৭, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৩৭, ৬ অক্টোবর ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

ফাইল ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে এ উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে।

এতে কেন্দ্রটির সচল থাকা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটও তাৎক্ষণিকভাবে ‘ট্রিপ’ করে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন পুরোপুরি থমকে যায়। কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, সম্প্রতি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট ও ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিট সচল ছিল। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।

আরও পড়ুন <<>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

২০১৭ সালে স্থাপন করা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি প্রায় আট বছর চালু থাকার পর যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ মাস ২০ দিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে ইউনিটটি পুনরায় সচল করা হয়েছিল।

অগ্নিকাণ্ডের কারণে ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৩ নম্বর ইউনিটও ‘ট্রিপ’ করায় এর উৎপাদন বন্ধ রয়েছে। আর কেন্দ্রটির ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সাল থেকেই বন্ধ। ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়