Apan Desh | আপন দেশ

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৭, ১৮ এপ্রিল ২০২৬

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

ফাইল ছবি

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এ চালানটি ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। পার্বতীপুর ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে এটি ষষ্ঠ চালান। এ নিয়ে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান।

আরও পড়ুন <<>> ‘ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ দ্রুতই শুরু হবে’

এর আগে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছায়। এছাড়া ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আসে।

ডিপোতে সংরক্ষণের পর এসব ডিজেল রংপুর বিভাগের আটটি জেলাসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইপলাইন চালুর ফলে জ্বালানি পরিবহনে সময় ও ব্যয় কমেছে। এতে সরবরাহ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন হয়েছে।

এদিকে গ্রাহকরা ডিজেলের পাশাপাশি পেট্রোল ও অকটেনও পাইপলাইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প