ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশের প্রতিটি হতদরিদ্র পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হবে। এ ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত অভাবী মানুষদের এ সুবিধার আওতায় আনা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণের কাছে নির্বাচনি যে অঙ্গিকার আমরা করেছি তা আপনাদের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, এ সরকার মহিলাদের স্বাবলম্বী করতে নারীর ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দেবে। এছাড়াও জনবান্ধব একটি প্রশাসন তৈরি করা হবে, যাতে কেউ আর বিশৃঙ্খলার সৃষ্টি করার সুযোগ না পায়।
তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ আসনে বেইআনি কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রমও চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































