ছবি: আপন দেশ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক।
জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বুধবার (০৫ আগস্ট) ভোর ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ থেকে ম্যারাথন শুরু করেন তিনি। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে সকাল ৯টার দিকে কুষ্টিয়ার হরিপুরের পুরাতন কবরস্থানে ৩জন জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথন শেষ করেন তিনি।
আরও পড়ুন<<>>জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি ভিসি
ম্যারাথন শেষে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ৩৬ জুলাই উপলক্ষে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আজ আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। এটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রদর্শনী নয়; এটি জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তাদের আত্মত্যাগ স্মরণে আমার ক্ষুদ্রতম ত্যাগের প্রতীক।
তিনি আরও বলেন, জুলাই ছিল স্বৈরাচারী সরকার শেখ হাসিনার শোষণ, দুঃশাসন ও জুলুমের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ গণপ্রতিবাদ। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষায় মানুষ যখন আন্দোলনে নেমেছিল, তখন বহু মানুষ নিহত ও আহত হন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় এবং জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকার নিয়েই আমার এ ৩৬ কিলোমিটারের ম্যারাথন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































