Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবী ফোরামের মাসব্যাপী আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ৮ আগস্ট ২০২৬

স্বেচ্ছাসেবী ফোরামের মাসব্যাপী আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) সকালে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী পুরাতন ফৌজদারি কোর্ট চত্বর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল।

আরও পড়ুন <<>> শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি দেবাশীষ দেব, টাঙ্গাইল সেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, দফতর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন, কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম, মো. আসিফ ও সিয়াম প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়