ছবি: সংগৃহীত
ভারতের মুর্শিদাবাদে ‘বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬’-এ দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের সাঁতারুরা। এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১টি স্বর্ণসহ মোট ৪টি পদক জিতেছে বাংলাদেশ।
রোববার (৬ সেপ্টেম্বর) এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হয়।
প্রতিযোগিতায় ৩টি ভিন্ন ইভেন্ট সাঁতারুরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ বিভাগে দেশ-বিদেশের সাঁতারুরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৯ জন সাঁতারুর মধ্যে ৪ জনই পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে দুর্দান্ত টাইমিং ও গতিতে শীর্ষস্থান দখল করে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। এ ইভেন্টে মোট ৩৬ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। একই দূরত্বের মহিলা ইভেন্টে ১৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
আরও পড়ুন <<>> রোনালদোকে হারিয়ে মেসির পাশে রাফিনিয়া
দূরপাল্লার সবচেয়ে কঠিন পরীক্ষা ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন প্রতিযোগীর মধ্যে রৌপ্যপদক জয় করেন নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী। একই ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জপদক পান সেনাবাহিনীর সাঁতারু নুর ইসলাম।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এ অর্জন দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বাংলাদেশ সাঁতার ফেডারেশন বিজয়ী সাঁতারুসহ পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































