Apan Desh | আপন দেশ

পুরুষে মৌলভীবাজার, নারীতে রংপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ২৮ ডিসেম্বর ২০২৫

পুরুষে মৌলভীবাজার, নারীতে রংপুর চ্যাম্পিয়ন

তারুণ্যের উদ্দীপনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) জেলা চ্যাম্পিয়নশিপের। রোববার (২৮ ডিসেম্বর) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে মৌলভীবাজার এবং নারী বিভাগে রংপুর শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।

পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে পরাজিত করে। ম্যাচের শুরুতে খুলনার কাশেম একটি দুর্দান্ত ‘সুপার রেইড’ করে দলকে লিড এনে দিলেও সে আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। দুই দলের সমানে সমান লড়াইয়ের মাঝে মৌলভীবাজার একবার খুলনাকে ‘অল আউট’ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়ে থাকা মৌলভীবাজার দ্বিতীয়ার্ধেও সেই লিড বজায় রেখে জয় নিশ্চিত করে।

আরও পড়ুন<<>>রোনালদোর গোলে আল নাসরের ইতিহাস

নারী বিভাগের ফাইনালে রংপুরের মুখোমুখি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধ শেষে ২৩-১৫ পয়েন্টে এগিয়ে ছিল রংপুর। দ্বিতীয় ভাগে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ৪১-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুরের মেয়েরা।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেট লন্ডনের প্রধান নির্বাহী শহীদুল আলম রতন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement