Apan Desh | আপন দেশ

‘মিস গ্লোব বাংলাদেশ’ মুকুট জিতলেন ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ৮ মে ২০২৬

‘মিস গ্লোব বাংলাদেশ’ মুকুট জিতলেন ফারিয়া

ফারিয়া সালোমে তুরমানিদজে

“দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬” এর মুকুট জিতলেন ফারিয়া সালোমে তুরমানিদজে। জার্মানির রাজধানী বার্লিনে বর্ণিল ও আন্তর্জাতিক আয়োজনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার করোনেশন নাইটে শিরোপার জন্য নির্বাচিত হন তিনি।

দ্য কুইন্স ক্যাম্প’র আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন, যাদের আন্তর্জাতিক পেজেন্টে অংশগ্রহণের জন্য ক্রাউন প্রদান করা হয়। এতে মিস বসনিয়া ও হার্জেগোভিনা, মিস সুপ্রান্যাশনাল জার্মানি এবং মিস ইন্টারন্যাশনাল জার্মানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাহমিদা সুলতানা দিমা।

আরও পড়ুন<<>>ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

ইভেন্টের শো ডিরেক্টর ছিলেন মেল মাইকেল মন্টাজেস। প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে দায়িত্ব পালন করেন ট্যাবুলেটর সিম্পলি ম্যাশি ও নিলস। ফটোগ্রাফার হিসেবে ছিলেন জি. ফিক্সেমার। সমন্বয়কারী হিসেবে কাজ করেন ইয়হুম, নিকোল, জিগার ও ক্রিস্টিনা। সংগীত পরিবেশনায় ছিলেন ডিজে নাজ অক্সটেরো।

বিচারক প্যানেলে ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজি জিয়ানিতেল্লি।

উল্লেখ্য, দ্য মিস গ্লোব প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। এরপর ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ক্রমেই দৃঢ় হচ্ছে।

ফারিয়া সালোমে তুরমানিদজে বর্তমানে দ্য কুইন্স ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য “দ্য মিস গ্লোব” আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়