Apan Desh | আপন দেশ

ফুটবল মাঠে জ্যোতি-সোবহানাদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল মাঠে জ্যোতি-সোবহানাদের অনুশীলন

ছবি : সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়া শহরে ২০তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামী ১৯ সেপ্টেম্বর। এশিয়ার অলিম্পিক খ্যাত এ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরইমধ্যে সেখানে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে টাইগ্রেসরা। তবে মেয়েদের অনুশীলনে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

বুধবারও (১৬ সেপ্টেম্বর) টোকিওর আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা, থেমে থেমে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টির দাপট নাগোয়ায় কিছুটা বেশি। বৈরি এই আবহাওয়ায় ভেস্তে যাওয়ার উপক্রম বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন। তবে বৃষ্টির বাগড়ায় কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে না পারলেও দমে থাকেনি জ্যোতি-সোবহানারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ নাগোয়া থেকে বলেন, নাগোয়ায় বৃষ্টির জন্য পুর্ণাঙ্গ অনুশীলন করা সম্ভব হয়নি। আমরা সামান্য ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবল মাঠে অনুশীলন শেষ করতে বাধ্য হয়েছি।

আরও পড়ুন<<>>নাহিদ রানাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চীনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে চীন। তাই তাদের হারিয়ে বাংলাদেশ পদকের দিকে হাঁটতে চায়। এ বিষয়ে সোবহানা মুস্তারী বলেন, আমরা গতবার পদক জিতেছিলাম। এবারও পদক জয়ের লক্ষ্যেই এসেছি।

নাগোয়ায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে। এ বিষয়ে নারী নারী ক্রিকেট দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, খেলা না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী ধাপে যাবে। সে হিসেবে বাইলজ অনুযায়ী কাল ষ্টিতে ম্যাচ না হলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কথা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়