Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম জেলা

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, চোরাই মালামাল পরিবহনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। ঐ বোটে প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা মূল্যের এক দশমিক ৫ টন খনিজ কয়লা, তিনশ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

০৬:০৭ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

চট্টগ্রামে ধর্ষণ-ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ৫

চট্টগ্রামে ধর্ষণ-ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ৫

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে পাঁচ স্থানে ছয় শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নগরের বাকলিয়া, চান্দগাঁও, খুলশি, ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এমনকি ঘটনায় জড়িতদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে বিক্ষোভ করেন গ্রামবাসী। একই ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন তারা। চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেকবাজার এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানির বিরুদ্ধে। খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আশফাকুর রহমান নামের ওই দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

০৯:৪০ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ-জনতা সংঘর্ষ

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ-জনতা সংঘর্ষ

চট্টগ্রামে  চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ আসামিকে আটক করে থানায় নেয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে কয়েকজন স্থানীয় লোকজন আহত হন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ভবনটি ঘেরাও করে রেখেছে। স্থানীয়রা জানায়, অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ থানায় নিতে গেলে জনতা আসামিকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়। মনির স্থানীয় ডেকোরেশনের কর্মী বলে জানা গেছে। শত শত এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখেন। 

১০:১০ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement