Apan Desh | আপন দেশ

‘আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে’

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

‘আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে’

ছবি : সংগৃহীত

এবারের নির্বাচনে আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, প্রতিপক্ষ কেউ দৃশ্যমান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৷ তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি দল উঠে পড়ে লেগেছে, বিএনপি যথেষ্ট শান্ত রয়েছে। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) উপজেলার বারইয়ারহাট পৌরসভা ট্রাফিক মোড় চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির এসব কথা বলেন তিনি ৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আমীর খসরু বলেন, গত ১৭/১৮ বছরের ত্যাগের প্রতিদান দিতে হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। মনে রাখতে হবে, বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রের ধারক ও বাহক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি। 

আরও পড়ুন<<>>নির্বাচন সংক্রান্ত হাই-প্রোফাইল সভা করেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীকে শুধু ভোটে নয় বিপুল ভোটের ব্যবধানে জিততে হবে। আমরা স্থিতিশীলতা চাই। অনেকেই নির্বাচনকে বানচাল করতে চায়। তারেক রহমানের প্ল্যান আছে উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়তে। যুবক পুরুষ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। জাতীয়তাবাদী শক্তির চিন্তা উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়