Apan Desh | আপন দেশ

হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

ছবি: আপন দেশ

শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা হাদী হত্যার বিচার দাবি করেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার ডাকে নগরের ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকেরা। পরে তারা সড়ক অবরোধ শুরু করেন।

খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও শিক্ষার্থী ও সমর্থকেরা সেখানে যোগ দেন। বিক্ষোভের কারণে ২ নম্বর গেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’। তারা আরও স্লোগান দেন, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’। উচ্চারিত হয়, ‘কে বলেরে হাদী নাই, হাদী সারা বাংলায়’ ও ‘সারাবাংলা ব্লকেড’।

আরও পড়ুন <<>> ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের ওপর হামলা, কুষ্টিয়ায় বিক্ষোভ

সমাবেশ থেকে বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবি করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। একই সঙ্গে বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়