Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে কম্বলের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে কম্বলের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় কম্বলের গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুরে দেড়টার দিকে কদমতলী পোড়া মসজিদ এলাকার ভবনটিতে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর বাড়ার সম্ভাবনা নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ৮ ইউনিট কাজ করেছে, সময় লেগেছে আড়াই ঘণ্টা। আগুন লাগার কারণ ও ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু