Apan Desh | আপন দেশ

১৮০ দিনের মধ্যেই শুরু হবে কাপ্তাই হ্রদ খনন: পার্বত্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৮, ১ মার্চ ২০২৬

১৮০ দিনের মধ্যেই শুরু হবে কাপ্তাই হ্রদ খনন: পার্বত্যমন্ত্রী

ছবি: আপন দেশ

কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য অঞ্চলের উন্নয়নে একাধিক কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, আগামী ১৮০ দিনের মধ্যেই এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পার্বত্যমন্ত্রী জানান, কাপ্তাই হ্রদ খননের পাশাপাশি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। দ্রুতই এসব কার্যক্রম দৃশ্যমান হবে। জেলা পরিষদ সংক্রান্ত বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন স্থানীয় প্রতিনিধিরা। এসময় উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন পার্বত্যমন্ত্রী।

আরও পড়ুন <<>>টাঙ্গাইলের আমতলা-বৈল্যা সড়কের উদ্বোধন

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। এর আগে সকালে একই স্থানে জেলার বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করেন পার্বত্যমন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়