ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর। এবার তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসার মাহফিলে তিনি এ সমর্থন দেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘জিহাদে’ শরিক হয়েছে হেফাজত।”
তিনি বলেন, ‘আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে ইসলাম ধ্বংস করবে। এরা প্রকৃত ইসলামী দল নয়, তারা মওদুদী ইসলাম।’
আরও পড়ুন : দিনের তাপমাত্রা কমার আভাস
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম রক্ষায় হেফাজতে ইসলাম এই সমর্থনের ঘোষণা দিয়েছে।’
এ সময় সরোয়ার আলমগীরসহ হেফাজত নেতৃবৃন্দ ও ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































