Apan Desh | আপন দেশ

অভিযান

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

নাটোরের লালপুরে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, আটটি মোবাইল ফোন ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে এক জুয়াড়ি পালিয়ে যায়। বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালায় পুলিশ। লালপুর থানা পুলিশ জানায়, এসআই মো. জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানে অভিযান চালান। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

০৭:৪৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এ সময় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকার অভিযোগে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও মো. আশরাফুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

০৭:২০ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  সোমবার (০১ জুন) সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর  নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

০৩:১১ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, চোরাই মালামাল পরিবহনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। ঐ বোটে প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা মূল্যের এক দশমিক ৫ টন খনিজ কয়লা, তিনশ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

০৬:০৭ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রকৃতি ফুডকে নামের প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সংস্থটি। শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। লা-অর্গানিক-নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

০৭:৩৬ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ আংশিকভাবে পার্কিং হিসেবে ব্যবহারের কথাও বলেছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

০৫:৪১ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement