Apan Desh | আপন দেশ

বাজার নিয়ন্ত্রেণে র‌্যাবের অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বাজার নিয়ন্ত্রেণে র‌্যাবের অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা

ছবি: আপন দেশ

রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-২। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে নয়টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, বাজার মূল্য মনিটরিং এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন <<>> ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়ম প্রমাণিত হওয়ায় নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। র‌্যাব-২ জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও মূল্য মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের