Apan Desh | আপন দেশ

ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ১৫ ডিসেম্বর ২০২৫

ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে   ভেজাল জিরা বিক্রি করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয়  ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক  সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করেন।

জানা যায়,এলেঙ্গার মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়,মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিশিয়ে নতুন করে  ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করছিল। 

আরও পড়ুন<<>>আমরা শত শহিদদের রক্তে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করব: সুলতান সালাউদ্দিন টুকু

এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিষয়টির সত্যতা পেয়ে মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল বারেককে ২ লাখ টাকা জরিমানা করেন।  সহকারী পরিচালক   বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য ওই  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে  সতর্ক করা হয়।

এসময় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন