Apan Desh | আপন দেশ

ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ২৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৪, ২৯ নভেম্বর ২০২৫

ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু

পরিবেশ অধিদফতরের নেতৃত্বে বিআরটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দূষণবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মোট ১০টি ম্যাজিস্ট্রেরিয়াল টিম প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর মধ্যে পরিবেশ অধিদফতর নিজস্বভাবে ৩টি ম্যাজিস্ট্রেরিয়াল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে।

শনিবার (২৯ নভেম্বর) শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিবেশ অধিদফতর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও উত্তরা এলাকায় শব্দদূষণবিরোধী দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এ অভিযানে ৫টি মামলার মাধ্যমে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা দেয়া হয়। 

আরও পড়ুন<<>>রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

যানবাহন থেকে মানমাত্রার বেশি কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে আইইবি এলাকায় পরিচালিত অন্য একটি মোবাইল কোর্টে ১৫টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধোঁয়া নির্গতকারী কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয় এবং পরিবেশবান্ধব চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে বসিলা মোহাম্মদপুর ও উত্তরা দিয়াবাড়ি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানকে বায়ুদূষণ রোধে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে উত্তরা এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করা হয় এবং সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান ঢাকা মহানগরসহ সারাদেশে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু