Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৯, ১০ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু

বিদ্যুৎ সাশ্রয় ও অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (০৯ মার্চ) থেকে প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিক এ অভিযান পরিচালনা করা হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং অপচয় রোধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

পরিকল্পনা অনুযায়ী, গুলশান ও হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান।

নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।

আরও পড়ুন <<>> ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

পুরান ঢাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান।

এছাড়া এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী। বনানী ও মহাখালী এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ