Apan Desh | আপন দেশ

বগুড়া জেলা

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে ফসলের জমিতে রোপণ করা ধানগাছ ও ধানের চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিকানা দাবিদার নওমুসলিম হাছান সরদার। যার আগের নাম ছিল নিমাই চন্দ্র দেবনাথ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের আটজনকে প্রতিপক্ষ করে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

০৬:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কানের সোনার দুলের জন্য শিশু রাখাকে হত্যা করা হয়। পরে লাশ গুম করার চেষ্টার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জাড়িতদের  ফাঁসির দাবিতে মানববন্ধন করছে সর্বস্তরের মানুষ। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। শুক্রবার (১২ জুন) বিকেলে শিশু রাকিকা আক্তার রাখার (৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদের এবং হত্যাকারীদের ফাঁসির দাবি মানববন্ধন হয়। 

০৭:৫৪ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

হাঁসফাঁস গরমে তালের শাষে মিলছে স্বস্তি

হাঁসফাঁস গরমে তালের শাষে মিলছে স্বস্তি

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কয়েক দফা বৃষ্টির পরেও ভ্যাপসা গরমে শরীর ক্লান্ত হয়ে পরছে। গ্রীষ্মের দুপুরে প্রচন্ড তাপে হাঁসফাঁস হয়ে উঠে শরীর। কপালে বিন্দু বিন্দু ঘাম আর গাঁ বেয়ে নোনা জল জানান দেয় ক্লান্তির। ক্লান্ত শরীরে দ্রুত প্রশান্তি এনে দিতে পারে তালের শাষ। তালের শাষ পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার।  এতে রয়েছে সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শাষের বেশির ভাগ অংশ জলীয় হওয়ায় শরীরের পানির চাহিদা মেটাতে সক্ষম। বগুড়ার আদমদীঘি উপজেলায় তাল গাছ থাকলেও চাহিদার তুলনায় অনেক কম। অধিকাংশ তাল আসে পাশ্ববর্তী জেলা নওগাঁ ও নাটোর থেকে। তবে, এ উপজেলার ছাতিয়ানগ্রাম, নশরতপুর ও কুন্দুগ্রাম ইউনিয়নে বেশি তালগাছ রয়েছে। শাষ বিক্রেতারা মৌসুমের শুরুতেই গাছওয়ালাদের কাছ থেকে তালের বায়না দেন। পরে সেগুলি খাওয়ার উপযোগী হলে সংগ্রহ করে বিক্রি করেন বাজারগুলোতে।

০৭:৫৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদা মেটাতে পশুর পর্যাপ্ত মজুত রয়েছে।কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গরু রয়েছে। বাইরে থেকে যেন কোনও পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে বগুড়া শহরের মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন কুরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যতে দেশ পশু রফতানির দিকেও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

০৯:৪৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। রোববার (১৭ মে) বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগম।

০৭:১৮ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch