ফাইল ছবি
নির্বাচন থেকে সরে দাঁড়ালে মন্ত্রীত্ব পাবেন এমন সুযোগ পেয়েও নির্বাচনে লড়ে জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে মাত্র ৩,৪২৬ ভোট পেয়েছেন তিনি। ফলে জামানত হারিয়েছেন।
আরও পড়ুন <<>> স্বল্প ব্যবধানে সারজিসের পরাজয়
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































