Apan Desh | আপন দেশ

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতরা হলেন- বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

আরওপড়ুন<<>>‘ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পরিদর্শন করে।

বারান্দায় রানী বেগমের রক্তাক্ত মরদেহ ও আরেক কক্ষে ইমরানের মরদেহ পড়েছিল। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। 

বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ