Apan Desh | আপন দেশ

পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ জানুয়ারি ২০২৬

পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

প্রায় দুই যুগ পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে জনসভাস্থল প্রস্তুতে ব্যস্ত নেতাকর্মীরা। এবার রাজধানী ঢাকা-১৭ এর পাশাপাশি বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সবার নজর কেড়েছে। 

বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে ধানের শীষের প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব ও উদ্ভাবনীমূলক লিফলেট। এটি তৈরি হয়েছে ‘বনকাগজ’ নামে পরিচিত বিশেষ কাগজে। 

আরও পড়ুন<<>>আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর ছেলেকে তলব

এ লিফলেটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-এটি পরিবেশ দূষণ করে না। বরং লিফলেটটি যেখানে পড়ুক বা ফেলা হোক, সেখানকার মাটি থেকেই জন্ম নিতে পারে টমেটো, মরিচ বা বিভিন্ন শাকসবজির গাছ।

ভোট প্রচারণার সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এ সংযোগকে প্রশংসনীয় বলছেন স্থানীয় পরিবেশকর্মীরা। এটি কেবল প্রচারপত্র নয়, একটি সচেতন ও ভবিষ্যৎমুখী উদ্যোগ। নির্বাচনী ইতিহাসে এটি একটি নতুন, সৃজনশীল ও অনন্য ধারণা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ