ছবি: আপন দেশ
বগুড়ার নির্বাচিত ছয় সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে তারা উপস্থিত হন। এ সময় তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণও কামনা করা হয়।
আরও পড়ুন <<>> সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশ নেয়া সংসদ সদস্যরা হলেন: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































