Apan Desh | আপন দেশ

বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৬, ৩ জানুয়ারি ২০২৬

বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া-২ আসনে জমা দেয়া তার মনোনয়নপত্র বৃহস্পতিবার বাতিল করে দেন রির্টার্নিং কর্মকর্তা।

বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে জানিয়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।

তবে, শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেয়া নির্বাচন কমিশনের কাজ নয়। তাদের সহায়তা করাই মূল কাজ।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক নাগরিক ঐক্য। দলটির আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনে সমর্থন দেয় বিএনপি। কিন্তু ঢাকা-১৮ আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানালেন তিনি।

এদিকে, যুগপৎ শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়