Apan Desh | আপন দেশ

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪০, ৮ অক্টোবর ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’ ২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫২ পয়সা।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ৬০৪ কোটি টাকা

অপরদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’ ২৬-সেপ্টেম্বর’ ২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫১ টাকা ৪৩ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়