জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ পিএলসির লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা বৃহস্পতিবার (০ ৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৭২৩ কোটি টাকা
সূত্র মতে, ওই দিন বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এ ছাড়া সভায় বিদায়ী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































