Apan Desh | আপন দেশ

বি‌নি‌য়োগকারীদের সুরক্ষায় সফটওয়্যার তৈরি কর‌তে হ‌বে: বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বি‌নি‌য়োগকারীদের সুরক্ষায় সফটওয়্যার তৈরি কর‌তে হ‌বে: বিএসইসি

ছবি : আপন দেশ

শেয়ারবাজা‌রের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে সমন্বিত ব্যাংকিং সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করা করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘ক্ষ‌তিগ্রস্ত বি‌নি‌য়োগকারী‌দের মা‌ঝে আইপিএফ  থে‌কে চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ব‌লেন।

মাসুদ খান বলেন, শেয়ারবাজা‌রের সঙ্গে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার তথ্যপ্রবাহকে আরও কার্যকর ও সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক তথ্য, লেনদেন ও সংশ্লিষ্ট কার্যক্রম একটি সমন্বিত সফটওয়্যারের আওতায় আনা গেলে নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সুরক্ষায় ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে ডিএসই জানিয়েছিল, পাঁচটি খেলাপি ব্রোকারেজ হাউসের কারণে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারীর মধ্যে ১৭ হাজার ৩৩২ জনকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা আব‌ি‌পিএফ থেকে পরিশোধ করা হবে। এ জন্য মোট প্রায় ৭২ কোটি টাকা ব্যয় হবে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার কার্যক্রম ২৮ সেপ্টেম্বর থেকে শুরু করার কথা জানানো হয়েছিল। 

আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৭৪৬ কোটি টাকা

ডিএসইর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মশিহর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সাগীর অ্যান্ড কোম্পানি এবং ব্যাংকো সিকিউরিটিজ। 

প্রথম পর্যায়ে যাচাই করা মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের অর্থ দেয়া হচ্ছে। পরবর্তী সময়ে অন্য চার প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। 

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যানসহ শেয়ারবাজারসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।  

আপন দেশ/কেএম/এসএস

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়