Apan Desh | আপন দেশ

দর বৃদ্ধির কারণ অজানা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দর বৃদ্ধির কারণ অজানা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৭ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়