Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধি

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন ও দরবৃদ্ধি—উভয় প্রবণতাই দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের দর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ। দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

০৫:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

নতুন ইতিহাস গড়ল সোনার দাম

নতুন ইতিহাস গড়ল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। রোববার (১৯অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

০৯:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement