Apan Desh | আপন দেশ

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ১ মার্চ ২০২৬

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে 

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। রোববার (০১ মার্চ) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ৩৪৩ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১২ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৭ পয়েন্টে।

আরও পড়ুন<<>>চলতি বছরে শেয়ারবাজারে বিদেশিদের আগ্রহ বাড়ছে

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৭৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৬ ও ২১২১ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫০৮ কোটি ৮৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়