ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। সোমবার (১৩ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৬০ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
আরও পড়ুন<<>>কর্ণফুলি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ এপ্রিল
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১০৬১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬০ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































