Apan Desh | আপন দেশ

সূচকের উত্থান, প্রথম ঘন্টায় লেনদেন ২৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৭, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:২৭, ১৫ এপ্রিল ২০২৬

সূচকের উত্থান, প্রথম ঘন্টায় লেনদেন ২৭০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭০ কোটি ১৮ লাখ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৮ টির, দর কমেছে ৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭০ কোটি ১৮ লাখ টাকা।

আরও পড়ুন <<>> দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৮০ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়