Apan Desh | আপন দেশ

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৫৪, ১৩ এপ্রিল ২০২৬

দরপতন-বৃদ্ধিতে শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন ও দরবৃদ্ধি—উভয় প্রবণতাই দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের দর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

আরও পড়ুন <<>> সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

অন্যদিকে, দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।

এছাড়া দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিজ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়