Apan Desh | আপন দেশ

দুই ঘণ্টায় ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দুই ঘণ্টায় ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া ১৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এ সময় লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে।

আরও পড়ুন<<>>দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক 

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১১৭ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ২১১৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৫০ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের