আইসিবি ইসলামী ব্যাংক লোগো
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, স্কয়ার টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং লনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































