Apan Desh | আপন দেশ

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৬, ২ অক্টোবর ২০২৬

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিএনপির শোক

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

তৌফিক ইমরোজ খালিদী শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

তার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীও শোক জানিয়েছেন।

আরও পড়ুন<> তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়