Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে: ফার্স্ট সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৬, ২২ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে: ফার্স্ট সেক্রেটারি

ছবি: আপন দেশ

জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতায় বাংলাদেশিদের জন্য জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এসব কথা বলেন।

কারাসাওয়া শিঞ্জু বলেন, বাংলাদেশের মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। তারা ভবিষ্যতে উন্নতি করতে পারবে। জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে।

এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে আমরা এমন একটা প্রতিষ্ঠান করতে পেরেছি। এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি, যার মাধ্যমেও আমাদের দেশের জনশক্তি সেখানে পাঠাতে পারব।

আব্দুস সোবহান বলেন, জাপানে যাওয়ার ক্ষেত্রে আমি বলব ভাষা এবং টেকনিক্যাল ইস্যুতে কাজ করতে হবে। কারণ জাপানের নতুন সরকার টেকনিকেল বিষয়ে গুরুত্ব দিচ্ছে। টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমাদের এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে জাপানের ভাষার পাশাপাশি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরব এবং তাদেরতা শেখাতে সাহায্য করব।

আরও পড়ুন<<>> ‘সরকার মানবিক-উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চায়’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশে অ্যাকাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও  জানানো হয়েছে, জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার ক্ষেত্রে অ্যাকাডেমিটি ভূমিকা রাখতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুরজামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান, আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১