Apan Desh | আপন দেশ

গণমাধ্যম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অগ্রণী সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ। রোববার (০৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ জ্যেষ্ঠ সম্পাদককে নতুন দায়িত্ব দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার (০২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।

০৯:১৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

সরকার গণমাধ্যমে সুস্থ-টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমে সুস্থ-টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি বলেছেন, এমন পরিবেশ গড়ে তুলতে পারলে গণমাধ্যমে বিনিয়োগ বাড়বে, সাংবাদিকদের জন্য উন্নত বেতন-কাঠামো, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

০৬:০০ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement