সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের বিচার চেয়েছে এইচআরএসএস
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বরও তিনি হামলার শিকার হন। তিনি স্থানীয় অপরাধ, মাদক কারবার, চোরাচালান, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে তার পূর্ববর্তী হামলা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র রয়েছে কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
০৫:০৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার