Apan Desh | আপন দেশ

রুহুল কবির রিজভী

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ঐক্য-সমৃদ্ধির ৩১ বছর স্লোগনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এরপর ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

০৮:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল না কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটাও আমাদের খুঁজে বের করা দরকার। কারণ তার (সাইফুর রহমান) মত এমন একটা মানুষ যিনি এ ছোট দারিদ্র পীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন। এটি অনেক দেশ পছন্দ করেনি। 

০৫:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী আহমেদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরপরই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ি দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদকে দলের স্থায়ী কমিটির সদ্যপদ দেয়া হয়।

০৬:৩২ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

খালেদা জিয়ার দেখানো পথেই আমাদের পথচলা: রিজভী

খালেদা জিয়ার দেখানো পথেই আমাদের পথচলা: রিজভী

গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়াকে স্বরণ করে রিজভী আহমেদ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

০৫:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

জিয়াউর রহমানের হত্যাকারীর আশ্রয়দাতা করা প্রশ্ন রিজভী আহমেদের 

জিয়াউর রহমানের হত্যাকারীর আশ্রয়দাতা করা প্রশ্ন রিজভী আহমেদের 

সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে বিদেশে ও দেশের ভেতরে আশ্রয় দাতা কারা? এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ২১ জুলাই রাজধানীর নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সংগঠনের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর স্মরণে এ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। ৪৫ বছর পর মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে রিজভী আহমেদ বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন অভিযুক্তকে চার দশকেরও বেশি সময় পর গ্রেফতার করা হয়েছে। এ দীর্ঘ সময়ে তিনি কোথায় অবস্থান করেছেন, কারা তাকে নিরাপত্তা দিয়েছে এবং কীভাবে আইনের আওতার বাইরে ছিলেন, এসব বিষয়ে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন।

০৬:২১ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

রিজভী আহমেদের সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিজভী আহমেদের সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব)-এর নেতৃবৃন্দ। রোববার (২১ জুন) এ্যাব এর সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

০৬:২৮ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

গণতন্ত্র ফিরেছে তবে অপপ্রচারের রাজনীতি থামেনি: রিজভী

গণতন্ত্র ফিরেছে তবে অপপ্রচারের রাজনীতি থামেনি: রিজভী

দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে।  কিন্তু দুঃখজনকভাবে অপপ্রচার ও মিথ্যাচারের রাজনীতি এখনও থামেনি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অঙ্গনে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

০৩:৩৬ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch