Apan Desh | আপন দেশ

প্রথম ইনিংসে ৭২০ রান করেও জয় শঙ্কায় ভারত

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০১, ২২ নভেম্বর ২০২৬

প্রথম ইনিংসে ৭২০ রান করেও জয় শঙ্কায় ভারত

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে ভারত।

রোববার (২২ নভেম্বর) ৭২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

এ ইনিংসে কেএল রাহুল ১৩৬ ও রিশভ পান্তের ১২৮ সেঞ্চুরি করেন। সঙ্গে যশস্বী জয়সোয়াল ৮৫, দেবদূত পাডিক্কাল ৮০, শুবমান গিল ৯৮ রান করেন। এছাড়া ধ্রুব জুরেলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে হারিয়ে দলটি ৭২০ রানে সংগ্রহ করে।

এদিকে নিউজিল্যান্ডের ৩৬৮ রান করে প্রথম ইনিংসে। জবাবে ৭২০ তুলে ইনিংস ছেড়ে দেয়া ভারত লিড নেয় ৩৫২ রানের। জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১১৯ রান তুলছে স্বগতিকরা।

ইনিংস হার এড়াতে এখনো কিউইদের করতে হবে ২৩৩ রান। কাজেই ওয়েলিটংটনে ভারতের জয় না পেলেও ড্র পাবে। হারের কোনো সম্ভাবনা নেই।

এছাড়া ভারতের করা ৭২০/৯ (ডিক্লেয়ার) টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ এবং দেশের বাইরে (অ্যাওয়ে) যেকোনো টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এটি নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্টে সর্বোচ্চ ইনিংস, যা ১৯৯৫ সালে এ ওয়েলিংটনেই ওয়েস্ট ইন্ডিজের করা ৬৬০/৫ (ডিক্লেয়ার) রানকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন <<>> মেসিকে লাল কার্ড না দেয়ার ব্যাখ্যা দিলেন রেফারি

এছাড়া, নিউজিল্যান্ডের মাটিতেও এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল স্বাগতিকদের দখলে; ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৭১৫/৬ (ডিক্লেয়ার) রান করেছিল কিউইরা।

টেস্ট ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো ৭০০ বা তার বেশি রান করল ভারত। এ তালিকায় তাদের চেয়ে এগিয়ে আছে কেবল শ্রীলঙ্কা (৭টি)। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ৪টি করে এবং পাকিস্তান ২টি ও নিউজিল্যান্ড ১টি ৭০০-প্লাস ইনিংস খেলেছে।

মজার বিষয় হলো, ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে ভারত মোট ৭২২ রান করেছিল; এবার এক ইনিংসেই প্রায় সে রান ছুঁয়ে ফেলেছে তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: