Apan Desh | আপন দেশ

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৬, ২৩ নভেম্বর ২০২৬

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন তিনি। এবার এ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন রোজিনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি।

রোজিনা লিখেছেন, আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস থেকেই অসুস্থ, তিনি চিকিৎসা করছেন লন্ডনে। কাঞ্চন আছেন তার মেয়ের বাসায়। আমি দেখতে গিয়েছিলাম।

আরও পড়ুন <<>> টিভির লাইভ শো-তে হৈটৈ কাণ্ড ঘটালেন অভিনেত্রী

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেতা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১