Apan Desh | আপন দেশ

বৈঠক

সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তের সুপারিশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তের সুপারিশ

সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন মো. শাহাদাত হোসেন। বৈঠকে সারের মজুত ও বিতরণ এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্য বিএনপির এমপি মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণনসহ অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মোস্তাফিজুর রহমানকে আহবায়ক ও মো. রোকন উদ্দীন বাবুল (এমপি) ও মোছা. সাবিরা সুলতানা (এমপি)কে সদস্য রাখা হয়।

০৯:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

জাতিসংঘে ভুটান-মালদ্বীপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে ভুটান-মালদ্বীপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তার সঙ্গে ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ পৃথক বৈঠক হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

১১:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকারসহ বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা  খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)। এসব অডিট আপত্তি ও অর্থ অপব্যবহারের অভিযোগ যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

০৭:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement