Apan Desh | আপন দেশ

এনসিপি

কৃষক সমাবেশে কুড়িগ্রামে আসছেন নাহিদ ইসলাম

কৃষক সমাবেশে কুড়িগ্রামে আসছেন নাহিদ ইসলাম

কৃষক সমাবেশে যোগ দিতে আসবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি। এসময় উপস্থিত ছিলেন, কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম ও সদস্য শাহজাহান আলী সুমন।

০৯:১৫ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২২ জুন) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেয়া হলো।

০৬:৩০ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

সরকারি অর্থে নির্বাচনি প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের

সরকারি অর্থে নির্বাচনি প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক সরকারি অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে নগরীর পরিবেশ দূষণ করছেন অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—সিটি করপোরেশনের প্রশাসকরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

০৬:৫২ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement