Apan Desh | আপন দেশ

সংসদ

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকারসহ বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা  খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)। এসব অডিট আপত্তি ও অর্থ অপব্যবহারের অভিযোগ যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

০৭:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

র‌্যাবের নাম বদলের বিল পাস

র‌্যাবের নাম বদলের বিল পাস

বিলুপ্ত হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর পবিরর্তে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন স্পিকারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। র‌্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের বিলটি উত্থাপনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়। কামিটিকে যাচাই-বাছাই শেষে আগামী দুই কর্মদিবসের মধ্যে সংসদে ফেরত পাঠাতে বলা হয়।

০৯:৩৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩ বছরে প্রায় ৪০০ গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে বর্তমানে কতগুলো তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। সেগুলোর নামের তালিকা কী, বন্ধ হওয়ার কারণ কী এবং তৈরি পোশাক খাতের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, হয়ে থাকলে, তা কী?

০৪:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল

সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই এক ঘণ্টার মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এমপিদের  ওপর হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের এমপিরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ -এমন প্রশ্ন করাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। বিরোধী দলীয় এমপি হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ, এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।

০৭:০০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এতে বাংলাদেশের যোগদান নির্ভর করছে সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে সে সম্পর্কে প্রশ্ন রাখেন তিনি।

০৪:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

গুজব দমনে আসছে কঠোর আইন, অপপ্রয়োগের শঙ্কা

গুজব দমনে আসছে কঠোর আইন, অপপ্রয়োগের শঙ্কা

সাইবার সুরক্ষা আইন কার্যকরের মাত্র তিন মাসের মাথায় আবারও আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’, ‘মানহানি’ ও ‘হেয়প্রতিপন্ন’-সংক্রান্ত অপরাধের পরিধি বাড়ানোর পাশাপাশি শাস্তিও কঠোর করা হচ্ছে। একই সঙ্গে আইন বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকারের ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকে সম্পৃক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সংশোধিত বিলটি সংসদের আগামী অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

০৬:৫৭ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

০৭:০০ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement