Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৭, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪১, ১৫ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷

বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : ওসমান হাদীর স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়